চট্টগ্রামে মুমিনুলের ১৭৬ রানের ওপর ভর করেই বাংলাদেশ ৫১৩ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছিল। দ্বিতীয় ইনিংসে দলের হার বাঁচাতে বড় ইনিংসের পথেই আছেন এই লিটল মাস্টার।
সর্বাধিক রানের তালিকায় পৌঁছাতে ৫৫ রান দূরে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন মুমিনুল। পঞ্চম দিনে ১৮ রানে অপরাজিত থাকা মুমিনুল খুব সহজেই ৫৫ রানের দেখা পেয়ে যান। লাহিরু কুমারার একটি বল মিড উইকেটে ঠেলে দিয়েই এই মাইলফলকে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত ১০৫ রানে থামেন মুমিনুল। তার আগে অবশ্য দুই ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে তামিম দুই ইনিংসে মিলে করেছিলেন ২৩১ রান। রবিবার তাকে টপকে শীর্ষ স্থানে পৌঁছালেন মুমিনুল।
বাংলাদেশের তিন ব্যাটসম্যানের একটি করে ডাবল সেঞ্চুরি আছে। এক ইনিংসে মুশফিকের ডাবল সেঞ্চুরি থাকলেও পরের ইনিংসে ব্যাট করতে পারেননি বলে এই তালিকাতে তিনি নেই। অন্য দুই ব্যাটসম্যান তামিম ও সাকিব দু’জনই এক টেস্টে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকাতে আছেন।
এক টেস্টে বেশি রান নিয়েছেন যারা
নাম | প্রতিপক্ষ | সাল | প্রথম ইনিংস | দ্বিতীয় ইনিংস | সর্বোচ্চ | মোট রান |
মুমিনুল হক | শ্রীলঙ্কা | ২০১৮ | ১৭৬ | ১০৫ | ১৭৬ | ২৮১ |
তামিম ইকবাল | পাকিস্তান | ২০১৫ | ২৫ | ২০৬ | ২০৬ | ২৩১ |
সাকিব আল হাসান | নিউজিল্যান্ড | ২০১৭ | ২১৭ | ০ | ২১৭ | ২১৭ |
মোহাম্মদ আশরাফুল | শ্রীলঙ্কা | ২০১৩ | ১৯০ | ২২ | ১৯০ | ২১২ |
মুমিনুল হক | শ্রীলঙ্কা | ২০১৩ | ১৮১ | ২২* | ১৮১ | ২১২ |