লিটনের হাফসেঞ্চুরির পর বাংলাদেশের লিড

প্রতিরোধ গড়ছে মুমিনুল-লিটন জুটি। আগের দিন হতাশায় মোড়ানো ছিল বাংলাদেশের। যদিও শেষ দিনের প্রথম সেশনটা শ্রীলঙ্কার বিপক্ষে দাপটের সঙ্গেই শেষ করেছেন মুমিনুল হক ও লিটন দাস। মধ্যাহ্নভোজনের পর ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। একই সঙ্গে লিড পেয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০১ রান।

দাপটের সঙ্গেই প্রথম সেশন পার করেছে এই জুটি। ২৮.১ ওভারে প্রথম সেশনে বিনা উইকেটে এসেছে ১০৬ রান।

৩ উইকেটে ৮১ রান নিয়ে শেষ দিন শুরু করে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিন বলেই শুরুটা দেখে শুনে করেছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক ও লিটন দাস।  ধীরে ধীরে প্রতিরোধের দেয়াল লম্বা করতে থাকে এই জুটি। পেরেরার ৪৩তম ওভারে তিন রান নিয়ে ১৩তম ফিফটি পূরণ করেন মুমিনুল ।  প্রথম সেশনে এই জুটিতে এসেছে ১০৬ রান।

মুমিনুল ব্যাট করছেন ৭৫ রানে। অপর দিকে লিটন ব্যাট করছেন ৫৬ রানে।   

এর আগে ৪৮তম ওভারে আচমকা হেলমেটে আঘাত পেয়ে বসেন মুমিনুল। কুমারার শর্ট বল ঠিকমতো বুঝতে পারেননি। বল এসে লাগে হেলমেটে। অবশ্য তেমন কোনও বিপদের মধ্যে পড়তে হয়নি তাকে। এরপরেই এক টেস্টে সর্বাধিক রানের রেকর্ড নিজের করে নেন বাঁহাতি ব্যাটসম্যান।

২৩১ রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে এই রেকর্ড গড়েছিলেন। এবার শ্রীলঙ্কার বিপক্ষে তামিমকে টপকে শীর্ষে চলে এসেছেন ‍মুমিনুল। ‍