লিগের প্রথম দিনের খেলায় বৃন্দাবনপাড়া ক্রিকেট ক্লাব ৪ উইকেটে হারিয়েছে ডিউক মেমোরিয়াল ক্লাবকে। টসে জিতে ডিউক মেমোরিয়াল ক্লাব প্রথমে ব্যাট করে ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮রান করে। দলের পক্ষে অন্তু ২৮, খালিদ ২৪ ও জয় ২৫ রান করেন। প্রতিপক্ষের বোলার জাহিদ ৩টি এবং রিফাত ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বৃন্দবানপাড়া ক্রিকেট ক্লাব ২৪ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে। দলের পক্ষে বিপুল ৪৬ ও জাহিদ ১৬ রান করেন। প্রতিপক্ষের বোলার আপেল ৪টি ও তুষার ২টি উইকেট লাভ করেন। বৃন্দাবনপাড়া ক্রিকেট ক্লাবের বিপুল ম্যাচসেরা নির্বাচিত হন।
উদ্বোধনী দিনে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, নির্বাহী সদস্য জামিলুর রহমান জামিল, মাফুজুল ইসলাম রাজ, আমিনুল ফরিদ, সহিদুল ইসলাম স্বপন, মাহমুদুন্নবী রাসেল, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, সংস্থার কাউন্সিলর ইমদাদুল হক রত্ন।