এর আগে এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডেরই ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন পাইবাস। ২০১৬ সালে চুক্তি নবায়ন না করে সেখান থেকে চলে এসেছিলেন। এরপর বাংলাদেশের কোচ হতে গত ডিসেম্বরে সাক্ষাৎকার দেন বিসিবিতে।কিন্তু এর আগেই নতুন পদ তৈরি করে তাকে চুক্তিবদ্ধ করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নতুন দায়িত্বে পাইবাস আগামী দুই বছর নির্বাচক, কোচ ও ক্যারিবিয়ানে সব পর্যায়ের ক্রিকেটে কাজ করবেন।
তাই পুরনো এই বোর্ডের সঙ্গে আবার যুক্ত হতে পেরে পাইবাস উচ্ছ্বাস প্রকাশ করলেন এভাবেই, ‘নতুন সৃষ্ট এই পদে যোগ দিতে পেরে সত্যিই উচ্ছ্বসিত। আমি জিমি অ্যাডামসের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। একই সঙ্গে ক্রিকেটের বাইরের বিভাগগুলোর উন্নয়নেও কাজ করতে চাই।’
তিনি আরও যোগ করেন, ‘এই সময়ে আমার লক্ষ্য থাকবে হাই পারফরম্যান্স সংশ্লিষ্ট বিষয়গুলোর উন্নয়ন। এছাড়া ক্যারিবিয়ানের প্রতিভা খুঁজে বের করতেও সহায়তা করবো।’