ম্যাচের ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান তারকা শট নিয়েছিলেন ঠিকমতোই। কেউই হয়তো বুঝতে পারেনি সেই বল জালে গেছে প্রতিপক্ষ ইসা ডিওপের গায়ে লেগে! তাৎক্ষণিকভাবে গোলটির মালিক নেইমার হলেও এখন সেই গোলটি নাম লিখিয়েছে আত্মঘাতীর তালিকায়।
এরফলে লিগ ওয়ানে নেইমারের গোল এখন ১৮-তেই থাকলো। গোলের তালিকায় সতীর্থ এদিনসন কাভানির চেয়ে ৩ গোল পিছিয়ে আছেন নেইমার।
চ্যাম্পিয়নস লিগে বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে পিএসজি। তার আগে নিজেকে ঝালিয়ে নিতে তুলুজের বিপক্ষে দাপট দেখান নেইমার। দ্বিতীয়ার্ধে তার বাম পায়ে নেওয়া শটে বল জাল খুঁজে পেলেও শেষ পর্যন্ত নাম লিখিয়েছে আত্মঘাতীর তালিকায়।