মিচেল স্টার্ক এতটাই বিধ্বংসী ছিলেন যে শেষ ৫ উইকেট পড়েছে ১২ রানে! বাকিরা যেখানে প্রতিরোধের দেয়াল দেওয়ার বদলে ধসে পড়েছে অবলীলায়। সেখানে ৭১ রানে অসহায় ভঙ্গিতে অপরাজিত থেকেছেন এবি ডি ভিলিয়ার্স। তার ১২৭ বলের ইনিংসে ছিল ১১টি চার। দায়িত্বশীল এই ইনিংসেই ফলোঅনের বিপদ থেকে বেঁচে গেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১৬২ রানে। এরপরেই শেষ হয়েছে এদিনের খেলা।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের এমন দশার পর প্রশ্ন উঠেছে। এই টেস্ট বাঁচাতে পারবে তো স্বাগতিকরা?
অস্ট্রেলিয়ার পক্ষে ৩৪ রানে ৫ উইকেট নেন স্টার্ক। ৫০ রানে ৩ উইকেট নেন স্পিনার নাথান লায়ন। একটি করে নিয়েছেন জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।