এমন ঘটনার সময় দুজনের মাঝে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা টিম পেইন। ঘটনা যাই হোক ইতোমধ্যে আইসিসি সিদ্ধান্তের কথা শুনিয়ে দিয়েছে। এমন ঘটনায় খেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে সবচেয়ে বেশি শাস্তিটা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। তার বিরুদ্ধে ২ মাত্রার অভিযোগ এনে তিনটি ডিমেরিট পয়েন্টসহ ম্যাচফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
অপর দিকে ডি ককের বিরুদ্ধে ১ মাত্রার অভিযোগ এনে ম্যাচফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অবশ্য প্রথম দিকে ফাঁস হওয়া ফুটেজ থেকেই এমন সিদ্ধান্তের পথে হেঁটেছেন ম্যাচ রেফারি। তাই নতুন করে দ্বিতীয় ফুটেজ বের হওয়ার ঘটনা কোন দিকে যায় সেটাই দেখার।