ফাইনাল সেশনেই খেলায় ফেরে অসিরা। টসে জিতে ব্যাট করা প্রোটিয়ারা এই সেশনে ১৩৬ রান তুলতে হারায় ৪ উইকেট। অভিজ্ঞরা যেখানে ছিলেন ব্যর্থ। সেখানে অসিদের ওপর নিয়ন্ত্রণ রেখে খেলেছেন এইডেন মারক্রাম। প্যাট কামিন্সের বলে তালুবন্দি হওয়ার আগে ২১৬ বলে করেছেন ১৫২ রানের দাপুটে ইনিংস। দিনের শেষভাগে এবি ডি ভিলিয়ার্সকে ৬৯ রানে বিদায় দিয়েছেন অভিষেক করা ডানহাতি পেসার চ্যাড সেয়ার্স। অভিষেক টেস্টে ভালোই মাতিয়েছেন সেয়ার্স। ৬৪ রানে নিয়েছেন ২ উইকেট। ৩টি নিয়েছেন প্যাট কামিন্স। ক্রিজে আছেন বাভুমা (২৫) ও কুইন্টন ডি কক (৭)।
শেষ সেশনে অস্ট্রেলিয়ার এমন ফেরায় টিম পেইনের ম্যাচ পূর্ববর্তী কথাই মনে করিয়ে দিচ্ছে। ম্যাচের আগে বলেছিলেন সাম্প্রতিক ঘটনায় লড়াইয়ে টিকে থাকতে চ্যালেঞ্জিং হবে এই টেস্ট। এমনকি তৈরি হওয়া এই হতাশার সমুদ্র পার হতে সতীর্থদের প্রতি আরও নিবিড় হওয়ার কথা বলেছিলেন। শেষ বিকালে তারই যেন প্রমাণ দিল অস্ট্রেলিয়া দল!