অবশ্য টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আগের দশম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২ কমে বর্তমানে হয়েছে ৭৫। ওয়ানডে র্যাংকিং হালনাগাদের পর শীর্ষস্থান হারিয়েছে ভারত। তাদের সরিয়ে এক নম্বরে বসেছে ইংল্যান্ড। ভারতের ১ রেটিং কমে বর্তমানে অবস্থান দুইয়ে। শ্রীলঙ্কারও রেটিং পয়েন্ট কমেছে ৭টি। কমার তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজও (৫ পয়েন্ট)।
হালনাগাদ করা টি-টোয়েন্টি র্যাংকিংয়ে রেটিং তালিকায় প্রথমবার জায়গা পেয়েছে নেপাল। আর একটি ম্যাচ খেললেই র্যাংকিং টেবিলে স্থান পাবে তাদের নাম।
ওয়ানডে র্যাংকিং
র্যাংকিং | টিম | পয়েন্ট |
১ | ইংল্যান্ড | ১২৫ (+৮) |
২ | ভারত | ১২২ (-১) |
৩ | দক্ষিণ আফ্রিকা | ১১৩ (-৪) |
৪ | নিউজিল্যান্ড | ১১২ (-২) |
৫ | অস্ট্রেলিয়া | ১০৪ (-৮) |
৬ | পাকিস্তান | ১০২(+৬) |
৭ | বাংলাদেশ | ৯৩ (+৩) |
৮ | শ্রীলঙ্কা | ৭৭ (-৭) |
৯ | ওয়েস্ট ইন্ডিজ | ৬৯ (-৫) |
১০ | আফগানিস্তান | ৬৩ (+৫) |
টি-টোয়েন্টি র্যাংকিং
র্যাংকিং | টিম | পয়েন্ট |
১ | পাকিস্তান | ১৩০ |
২ | অস্ট্রেলিয়া | ১২৬ |
৩ | ভারত | ১২৩ (+২) |
৪ | নিউজিল্যান্ড | ১১৬ |
৫ | ইংল্যান্ড | ১১৫ (+১) |
৬ | দক্ষিণ আফ্রিকা | ১১৪(+৩) |
৭ | ওয়েস্ট ইন্ডিজ | ১১৪ (+৩) |
৮ | আফগানিস্তান | ৮৭ (-১) |
৯ | শ্রীলঙ্কা | ৮৫ (-৪) |
১০ | বাংলাদেশ | ৭৫ (-২) |