টেস্টের এই দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ড। অভিজ্ঞদের তালিকায় আরও আছেন এড জয়েস, কেভিন ও’ব্রায়েন, নিল ও’ব্রায়েন ও বোয়েড র্যানকিন।
এক সঙ্গে দুটি দেশকে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা দেয় আইসিসি। গত বছরের জুনে পূর্ণ সদস্য হিসেবে নাম লেখায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষে শুরুতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে আয়ারল্যান্ড। এরপর ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে আফগানিস্তান তাদের টেস্ট খেলবে ১৪ জুন।
আয়ারল্যান্ডের স্কোয়াড: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু ব্যালবার্নি, এড জয়েস, টাইরন কেন, অ্যান্ডি ম্যাকব্রিন, টিম মুর্তাঘ, কেভিন ও’ব্রায়েন, নিল ও’ব্রায়েন, বোয়েড র্যানকিন, নাথান স্মিথ, পল স্টার্লিং, জেমস শ্যানন, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন।