প্রথমার্ধে বার্সার ডিবক্সের প্রান্তে মার্সেলোর মুখে হাত দিয়ে আঘাত করেছিলেন রবের্তো। আর তাতেই শাস্তিটা পেয়ে গেছেন মাঠে। দ্বিতীয়ার্ধে তাকে ছাড়াই খেলেছে বার্সেলোনা।
ম্যাচটির অনেক সিদ্ধান্ত ছিল বিতর্কিত। এমনকি অনেক ঘটনাও ছিল ঝাঁজালো। সেইসব ঘটনার সবগুলো পুনরায় দেখতে চান বার্সা কোচ। বিষয়গুলো বুঝতে চান আরও পরিষ্কারভাবে, ‘অনেক বিতর্কিত মুহূর্ত ছিল। আমার পুনরায় রিপ্লে দেখতে হবে। যাতে বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বোঝা যায়।’
আগে থেকেই বলা হচ্ছিল পূর্বের মতো উঁচু দরের ক্লাসিকোর মর্যাদা পাচ্ছে না এই ম্যাচ! বার্সার শিরোপা জেতা হয়ে গেছে বলেই এমন ভাবনা ছিল এর পেছনে। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা ছিল উত্তেজনায় ভরপুর। ভালভারদেও বললেন সেই কথা,‘এমন ম্যাচে সব সময়ই চাপ থাকবে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছিল।’
শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পরেও ম্যাচটি দুদলের কাছে ঐতিহাসিকভাবে ছিল সম্মানের। সম্মানের এমন লড়াই তাই সব সময়ই রূপ নেয় ক্ল্যাসিক দ্বৈরথে। ভালভারদেও বললেন সেই কথা, ‘আগে একে উত্তেজকবিহীন মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাতে ছিল ক্যাফেইনের মতো উত্তেজকে ভরপুর।’