ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী জেমস সাদারল্যান্ডকে চিঠিতে জানিয়েছেন, ‘প্রশাসকদের কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে ভারত আগামী বছরের কোনও এক সময় দিবা-রাত্রির টেস্ট খেলবে। এই প্রেক্ষিতে প্রস্তাবিত দিবা-রাত্রির টেস্ট খেলতে পারছি না। তাই সবগুলো টেস্টই চিরাচরিত ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।’
ক্রিকেট অস্ট্রেলিয়াও জানিয়েছে তেমন স্বীকারোক্তি, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে তারা এই মুহূর্তে প্রস্তাবিত দিবা-রাত্রির টেস্টটি অ্যাডিলেডে খেলতে পারবে না। তাই এই টেস্টটি দিনেই অনুষ্ঠিত হবে।’
৬ ডিসেম্বর অ্যাডিলেডে গোলাপী বলে টেস্ট খেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া। কারণ ২০১৫ সালের নভেম্বর পর থেকে প্রতি বছর একটি করে দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে সেখানে। তাদের এই রীতিতে শেষ পর্যন্ত বাধা হয়েই থাকলো ভারতীয় ক্রিকেট বোর্ড! শুরু থেকে এই ফরম্যাটে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলেনি কোহলিরা।