এই বিমানে থাকার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজের। কিন্তু সফরের আগেই শুনেছেন দুঃসংবাদ। চোটের কারণে যেতে পারছেন না। পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন বাঁহাতি পেসার। তার বিকল্প কাউকে পাঠানো হবে কিনা, এ ব্যাপারে আজই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।
এছাড়া রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনাল খেলে সোমবার দেশে ফেরা সাকিব দলের সঙ্গে যাননি। তিনি দুদিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার দেশ ছাড়বেন। আফগানদের বিপক্ষে শুক্রবারের প্রস্তুতি ম্যাচ খেলার কথা সাকিবের।
যদিও প্রস্তুতি ম্যাচটিতে খেলা হবে না তামিম ইকবালের। তিনি বিশ্ব একাদশের হয়ে প্রীতি ম্যাচে অংশ নিতে এরই মধ্যে ইংল্যান্ডে অবস্থান করছেন। আগামী ৩১ মে লর্ডসে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলবেন বাংলাদেশি এই ওপেনার। পরদিন ১ জুন দলের সঙ্গে যোগ দেবেন দেশসেরা এই ওপেনার।
মঙ্গলবার বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কোন ক্রিকেটারই কথা বলেননি। যদিও আফগানিস্তান সিরিজে তামিম-মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহ জয়ের অভিন্ন লক্ষ্যের কথা জানিয়েছেন মিরপুরে।
দেরাদুনে একটি প্রস্তুতি ম্যাচ খেলার আগে ৩০ ও ৩১ মে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। ১ জুন স্থানীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
এরপর আগামী ৩, ৫ ও ৭ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহী।
টি–টোয়েন্টি সিরিজের সূচি
৩ জুন, ২০১৮ প্রথম টি-টোয়েন্টি রাত সাড়ে ৮টা
৫ জুন, ২০১৮ দ্বিতীয় টি-টোয়েন্টি রাত সাড়ে ৮টা
৭ জুন, ২০১৮ তৃতীয় টি-টোয়েন্টি রাত সাড়ে ৮টা