২০ বছর বয়সী এই ওপেনার ২০১৬ সালে একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন। প্রস্তুতি ম্যাচে তার ৬৯ রানের চোখ ঝলসানো ইনিংসের পর তাকে রেখে দিতে চেয়েছে আফগানিস্তান দল। প্রস্তুতি ম্যাচে তাদের ১৪৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। তাতে ৮ উইকেট হাতে রেখে জিতে গেছে আফগানিস্তান এ দল।
আজকে রাত সাড়ে ৮টায় মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান।
বাংলাদেশের বিপক্ষে আফগানদের টি-টোয়েন্টি স্কোয়াড: আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, শফিকুল্লাহ শাদাক, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবদিন নায়েব, করিম জানাত, শারাফুদ্দিন আশরাফ, শাহপুর জাদরান, আফতাব আলম ও হযরতউল্লাহ জাজাই।