৬টি ট্রফি জিতেছেন বিভিন্ন ক্যাটাগরিতে। বর্তমানে টেস্ট র্যাংকিংয়ের সেরা এই বোলার বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, খেলোয়াড়দের সেরা খেলোয়াড়, ভক্তদের সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন। একই সঙ্গে বর্ষসেরা ডেলিভারিটিও তার!
শনিবার স্যান্ডটোনে এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। পুরস্কার অনুষ্ঠানে আধিপত্য ছিল শুধুই রাবাদার। এই প্রথম প্রোটিয়াদের মাঝে কোনও ক্রিকেটার সর্বোচ্চ ৬টি পুরস্কার ঘরে তুললেন। ২০১৬ সালেও ছিল তার আধিপত্য।
গত বছরে সাত টেস্টে প্রোটিয়াদের মাঝে উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন রাবাদা। নিয়েছেন ৩৮ টেস্ট। ৩১ উইকেট নিয়ে তার পরেই রয়েছেন ভারনন ফিল্যান্ডার
সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি জিতেছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব। আন্তর্জাতিক ক্রিকেটে উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন এইডেন মারক্রাম।
ডেভিড মিলারও ঘরে তুলেছেন পুরস্কার। বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ভাঙা টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়ে জিতেছেন অলওয়েজ অরিজিন্যাল পুরস্কার।