হিলিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরের হিলিতে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট।দিনাজপুরের হিলিতে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের খেলা। সোমবার সকাল ১১টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ওই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর বদরুল মিল্লাত ওই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এসময় সেখানে ওই বিদ্যালয়ের অধ্যক্ষ রকিব উদ্দিন মন্ডলসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসমাইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছে ইসমাইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।