আগের টেস্টের সিরিজে নতুন মুখ হিসেবে ছিলেন উইকেটকিপার জাহমার হ্যামিল্টন। তাকে অবশ্য বাদ দেওয়া হয়েছে এই সিরিজে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তিন ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। প্রথমটিতে স্বাগতিক উইন্ডিজ জয় পায় ২২৬ রানে আর বৃষ্টির কারণে ড্র হয় দ্বিতীয় টেস্ট। শেষ টেস্টটি আবার শ্রীলঙ্কা জিতে নেয় ৪ উইকেটে।
এই টেস্ট সিরিজ ক্যারিবীয়দের জন্যে সুবর্ণ সুযোগ। টেস্ট র্যাংকিংয়ে ৭৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। সেখানে ৭২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবম স্থানে। একটি জয়েই বাংলাদেশকে পেছনে ফেলবে স্বাগতিকরা। ড্র হলে আগের অবস্থানেই থাকবে। বাংলাদেশ দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতলে আগের অষ্টম স্থানেই অবস্থান করবে। তবে সপ্তম স্থানে থাকা পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শ্যান ডাওরিচ (উইকেটরক্ষক), শ্যানন গাব্রিয়েল , শিমরন হেটমেয়ার, শাই হোপ, কিমো পল, কিয়েরন পাওয়েল, কেমার রোচ ও ডেভন স্মিথ।