টস হেরে ইংল্যান্ড শুরুতে ব্যাট করেছিল। জশ বাটলালের ৬৯ আর ডেভিড উইলিয়ার শেষ দিকের ঝড়ে ৮ উইকেটে ১৫৯ রান তুলে স্বাগতিকরা।
জবাবে ভারত ৭ রানে শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে হোঁচট খেয়েছিল। তাতেও লক্ষ্যচ্যুত হয়নি। আরেক ওপেনার রোহিত শর্মা ৩০ বলে ৩২ রানে ফিরে সফরকারীদের স্বস্তিতে রেখে বিদায় নেন। তখন স্বাগতিকদের শাসন করতে থাকেন রাহুল। ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে রাহুল ৫৪ বলে করেন অপরাজিত ১০১ রান। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছয়।
ম্যাচের শেষটায় ছক্কা মেরে উদযাপন করেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি অপরাজিত ছিলেন ২০ রানে। তাতে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে ভারত। ম্যাচসেরা হন ৪ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেওয়া কুলদিপ যাদব।