অভিষেক ইনিংসটাতে দায়িত্বশীলতার সঙ্গে খেলেছেন স্মিথ। ১১ রানে দুই উইকেট পড়ে গেলে শাই হোপ আর স্মিথ মিলে গড়েন ১০৫ রানের জুটি। স্মিথ ৪১ রানে বিদায় নিলে ততক্ষণে শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায় তার দল বারবাডোজ। হোপ ৮৮ রান করেন। এই দুজনের দায়িত্বশীল ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৮৫ রান তোলে তার দল। জবাবে গায়ানা আমাজন ওয়ারিয়র্স করতে পেরেছে ৮ উইকেটে ১৫৫ রান।
স্মিথের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে পেয়ে উচ্ছ্বসিত বারবাডোজ অধিনায়ক জেসন হোল্ডার। তার অভিজ্ঞতার ভাণ্ডার থেকে অনেক কিছু নিতে চান বারবাডোজ অধিনায়ক, ‘সত্যি করে বললে ওর অভিজ্ঞতা কাজে দিয়েছে। মাঠে আমরা জ্ঞানের সম্ভারে পূর্ণ একজনকে পাশে পেয়েছি। স্মিথ সফল অধিনায়ক ছিল, সে আমাদের সঙ্গে অনেক কিছুই ভাগাভাগি করেছে।’
১২ মাসের নিষেধাজ্ঞায় থাকা স্টিভেন স্মিথ কিছুদিন আগে খেলেছেন কানাডিয়ান লিগে।