বোলিং অ্যাকশনে যাচাইয়ে ত্রুটি ধরা পড়লে বিটন নিষিদ্ধ হন এই বছরের শুরুতে। বোলিংয়ে ফিরতে নেমে পড়েন নিজেকে শোধরানোর লড়াইয়ে। গত ১৩ আগস্ট নতুন করে যাচাই করালে অনুমোদন মেলে তার অ্যাকশনের।
যুক্তরাজ্যের লাফবোরো ইউনিভার্সিটিতে পুনরায় পরীক্ষার পর তারা জানিয়েছে নতুন অ্যাকশনে কনুইয়ের বক্রতা ১৫ ডিগ্রির মাঝেই বিদ্যমান থাকে। অ্যাকশন অবৈধ থাকায় এবারের সিপিএলে খেলতে পারেননি বিটন।
নতুন অ্যাকশনের ফুটেজ ম্যাচ অফিসিয়ালদের কাছে সরবরাহ করবে আইসিসি। যাতে তারা কোনও অসঙ্গতি থাকলে বিটনের অ্যাকশন নিয়ে স্বাধীনভাবে রিপোর্ট করতে পারেন।