কোহলি ভিন্ন আরেকটি ফরম্যাটের বিপক্ষে নিজের মনোভাব তুলে ধরেছেন প্রতিক্রিয়ায়, ‘যারা এই ১০০ বলের ক্রিকেটে যুক্ত তাদের কাছে বিষয়টি অবশ্য রোমাঞ্চের। তবে আমার দৃষ্টিতে আরেকটি ফরম্যাট চিন্তার বাইরের বিষয়।’
বেশি ফরম্যাট হওয়া মানে বেশি বেশি খেলার চাপ। সেই কথাটা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কোহলি, ‘আমি এখনই খুব.. বলবো না আমি হতাশ, তবে এটা এক সময় এমনই চাহিদা তৈরি করবে যে আপনাকে অনেক বেশি করে ক্রিকেট খেলতে হবে। আমার মনে হচ্ছে বাণিজ্যকরণ ক্রিকেটের আসল মানের ওপর জায়গা করে নিচ্ছে। আর এই বিষয়টাই আমাকে কষ্ট দিচ্ছে।’
সামনে নতুন এই ফরম্যাটে যে তাকে পাওয়া যাবে না তা সাফ জানিয়ে দিয়েছেন কোহলি, ‘সত্যি করে বলতে আমি এই ধরনের ক্রিকেটের পরীক্ষামূলক কোনও ক্রিকেটার হতে চাই না। আমি এমন বিশ্ব একাদশে খেলতে চাই না যারা এই ১০০ বলের ক্রিকেট উদ্বোধন করবে আর খেলবে। তবে আমি আইপিএল খেলতে ভালোবাসি, বিগ ব্যাশ দেখতে ভালোবাসি। কারণ সেখানে ভালো কিছুর লক্ষ্যে কাজ করা হচ্ছে। উচ্চমান সম্পন্ন দলের বিপক্ষে খেলার সুযোগ হচ্ছে। এর মাধ্যমে আপনার নিজের প্রতিদ্বন্দ্বীমূলক মেজাজটা তৈরি হচ্ছে।’