মহাদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ১৭ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে ধনঞ্জয়কে না পাওয়ার খবর ধাক্কা হয়েই এসেছে। এমন অবস্থায় অফ স্পিনার দিলুরুয়ান পেরেরা ও টো ক্রাশার লাসিথ মালিঙ্গার ওপর নির্ভর করতে হবে লঙ্কানদের।
পরিস্থিতি আরও সঙ্কটময় হয়ে দাঁড়িয়েছে অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান দিনেশ চান্ডিমালের চোটে। হেয়ারলাইন ফ্র্যাকচারে টুর্নামেন্টে তার থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
চান্ডিমালকে নিয়ে সংশয় থাকায় তার বদলি হিসেবে স্কোয়াডে থাকবেন নিরোশান দিকবিলা। অথচ প্রাথমিকভাবে স্কোয়াডে জায়গায় হয়নি দিকবিলার। চান্ডিমালের চোটের অবস্থা কয়েক সপ্তাহের মধ্যে বিস্তারিত জানাতে পারবেন নির্বাচকরা।