নাজাম শেঠির আমলে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন শোয়েবসহ আরও চারজন। এহসান মানি দায়িত্ব নিয়ে ছাঁটাই করেছেন তাদের। শোয়েব অবশ্য বৃহস্পতিবার টুইটারে দাবি করেছেন পদত্যাগের কথা। ছাঁটাই আশঙ্কায় আগেই সরে দাঁড়িয়েছেন।
পিসিবি তার আগেই আনুষ্ঠানিকভাবে ওই চারজনকে জানিয়েছে, বোর্ডে আপাতত তাদের প্রয়োজন নেই। চারজনের দুজন শাকিল ও আইজাদ সম্মানিত সদস্য। আর শোয়েব ও সাবেক টেস্ট ক্রিকেটার সালাহউদ্দীন সাল্লু ছিলেন চেয়ারম্যানের বেতনভুক্ত উপদেষ্টা।
এহসান মানি দায়িত্ব নেওয়ার পর থেকে অবকাঠামো থেকে শুরু করে গঠনতন্ত্র পাল্টাতে কাজ করছেন। শুধুমাত্র নারী ও পুরুষ ক্রিকেটারদের নির্বাচক প্যানেল এখনও অক্ষত অবস্থায় আছে।
মানি অবশ্য আগেই বলেছেন পিসিবিতে বর্তমানে কাজ করছেন ৯০০ জনের বেশি কর্মচারি। তার মতে সংখ্যাটা খুব বেশি। এমন পূর্বাভাসে বোঝাই যায় সামনে আরও ছাঁটাইয়ের মুখে রয়েছে পিসিবি।