এক কথায় চোট জর্জর টটেনহাম হটস্পার। দেম্বেলে, এরিকসেন, দেলে আলিদের মতো তারকাদের পাচ্ছে না আজ। তবে টটেনহাম শিবিরে কিছুটা আত্মবিশ্বাস ফিরিয়েছে অধিনায়ক উগো লরির ফেরা। উরুর চোটের পর অনুশীলনে ফিরেছেন। চোটের কারণে খেলতে পারেননি ৬ ম্যাচ।
বার্সা যেখানে প্রথম ম্যাচে পিএসভিকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে সেখানে প্রথম ম্যাচ ২-১ গোলে হেরে গেছে টটেনহাম। তাই টুর্নামেন্টে প্রথমবারের মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে দিতে হবে কঠিন পরীক্ষা। তবে ঘরের মাঠে কোনওভাবে বার্সাকে ছেড়ে দিতে চাইছেন না রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন, ‘আজকের ম্যাচটা অবশ্যই বড় ম্যাচ। তাই বলে টানা দুই ম্যাচে হারতে চাইবেন না। ঘরের মাঠ বলেই আমাদের শক্ত হতে হবে। বার্সা চমৎকার একটি দল। তবে গত বছর আমরা প্রমাণ করেছি ঘরে বড় দলকে হারাতে পারি।’
আরেক ম্যাচে রাত ১০টা ৫৫ মিনিটে প্যারিস সেন্ত জার্মেই খেলবে রেড স্টারের বিপক্ষে। প্রথম ম্যাচে লিভারপুলের কাছে ৩-২ গোলে হেরে আজকে ঘুরে দাঁড়াতে চাইবে পিএসজি। উল্টো দিকে নাপোলির সঙ্গে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিলো রেড স্টার। ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-২
এছাড়া রাতে আরও মুখোমুখি হবে ডর্টুমন্ড-মোনাকো। দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি দেখাবে সনি ইএসপিএন। একই সময়ে নাপোলি-লিভারপুল ম্যাচটি দেখাবে সনি টেন-১।