তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৬, ২০:০১আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২০:০১

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শনিবার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ফিলাডেলফিয়ায় তীব্র গরমের পূর্বাভাস নিয়ে উদ্বেগ থাকলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাসে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং উচ্চ আর্দ্রতার কথা বলা হয়েছে। স্থানীয় সময় বিকাল ৫টার কিক-অফের এক থেকে দুই ঘণ্টা আগে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও একই ধরনের তাপপ্রবাহের প্রভাব পড়েছিল বেশ কয়েকটি ম্যাচে। সেই অভিজ্ঞতার কথাই স্মরণ করেছেন দেশম। শুক্রবার বলেছেন, ‘আমি (ফ্রান্সের সহকারী কোচ) গি স্তেফাঁকে নিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল দেখেছি। আমরা স্টেডিয়ামে ছিলাম। তখন দেখেছি, আবহাওয়া বেশ গরম ছিল এবং এ নিয়ে আলোচনা করেছি। এটা যে ম্যাচে প্রভাব ফেলেছিল, তা স্পষ্ট।’

তিনি আরও বলেছেন, ‘চরম গরম, প্রচণ্ড ঠান্ডা কিংবা শক্ত মাঠ—এসব পরিস্থিতি খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য আদর্শ নয়। কিন্তু এটি আমাদের বেছে নেওয়া নয়। তাই আমাদের মানিয়ে নিতে হবে এবং আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।’

১৯৯৮ বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের জয়ের স্মৃতিও তুলে ধরেন দেশম। সেই ম্যাচে মিডফিল্ডার হিসেবে পুরো ১২০ মিনিট খেলেছিলেন তিনি। অতিরিক্ত সময়ের ১১৪ মিনিটে লরাঁ ব্লাঁর গোলে জিতে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল ফ্রান্স।

দেশমের মতে, এবারও সমান কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের জন্য,‘ওটা ফ্রান্সের জন্য দারুণ একটি সময় ছিল। ম্যাচটি ছিল খুব কঠিন। এটি ফুটবল ও বিশ্বকাপের ইতিহাসেরই অংশ।’

প্যারাগুয়ের কয়েকজন খেলোয়াড়ের প্রশংসাও করেন ফ্রান্স কোচ। তিনি বলেছেন, ‘উদাহরণ হিসেবে বলি, হুলিও এনসিসো ফ্রান্সের স্ট্রাসবুর্গে খুব ভালো একটি মৌসুম কাটিয়েছে। সে দলের ওপর দারুণ প্রভাব ফেলে। এনসিসো ও মিগেল আলমিরন—দুজনই অসাধারণ খেলোয়াড়।’

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল: কেন বিরোধী দলের আপত্তি
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল: কেন বিরোধী দলের আপত্তি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
অফিসে স্বাস্থ্যকর খাবারে কী থাকা উচিত?
অফিসে স্বাস্থ্যকর খাবারে কী থাকা উচিত?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত