অল্পের জন্যে বেঁচে ফেরা হেইডেন আঘাত পেয়েছেন মাথাতেও। আঘাতের প্রচণ্ডতা বেশি থাকায় ভেঙে গেছে তার ঘাড়ের হাড়। একই সঙ্গে লিগামেন্টেও পেয়েছেন প্রচণ্ড আঘাত। ভয়ানক এই দুর্ঘটনায় তার ছেলে জশ সঙ্গেই ছিলো।
শুক্রবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর ইন্সটাগ্রামে সবশেষ অবস্থা জানিয়েছেন হেইডেন। জানালেন অল্পের জন্য বেঁচে ফিরেছেন সেখান থেকে, ‘আকর্ষণ কেড়ে নিতে আমার এটাই সবশেষ পোস্ট। সত্যি প্রতিজ্ঞা করছি। স্ট্রাডি আইল্যান্ডে যারা আমাকে সহায়তা করেছে তাদের সবাইকে বিশাল ধন্যবাদ। নিরাপদ থেকে বলতে পারছি অল্পের জন্য রক্ষা পেয়েছি। সুস্থ হওয়ার পথেই আছি।’
২০০৯ সালে ক্রিকেটকে বিদায় বলে দেওয়া হেইডেন পরিবারের সঙ্গে অবকাশ যাপনে বেরিয়েছিলেন। সেখানে বিশাল ঢেউয়ের তোড় সামলাতে না পেরে উল্টে পড়ে গিয়েছিলেন। আচমকা এমন দুর্ঘটনায় ঘাড়সহ মেরুদণ্ডেও আঘাত পেয়েছেন।-বিবিসি।