অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ছিলো ব্যাটিং ধস।ওপেনিং জুটিতে যে দলের সংগ্রহ ছিলো ১৪২। সেই অস্ট্রেলিয়াই পাকিস্তানের ৪৮২ রানের জবাবে গুটিয়ে গেলো ২০২ রানে! অর্থাৎ ৬০ রানে বিদায় নিয়েছেন ১০ ব্যাটসম্যান। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম ইনিংসের এমন ধস স্থান করে নিয়েছে লজ্জার রেকর্ডে। টেস্ট ইতিহাসের তৃতীয় নিকৃষ্ট ব্যাটিং ধস এখন অস্ট্রেলিয়ার।

টেস্টে এমন ধসের ঘটনা খুব বেশি ঘটে না। বিরল এমন ঘটনায় সবার উপরে আছে ভারত ও নিউজিল্যান্ড।যাদের উদ্বোধনী জুটিতে সংগ্রহ ছিলো শত রান। অথচ তার পরেই ভয়াবহ ব্যাটিং ধস দেখা দেয় ইনিংসে। ওল্ড ট্র্যাফোর্ডে ১৯৪৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমনই এক অবস্থায় ৪৬ রানে দশ উইকেট হারায় ভারত। ১৯৭৪ সালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড দুর্দান্ত সূচনার পর ১০ উইকেট হারায় ৫১ রানে।

একই টেস্টে অবশ্য অভিষেকে দারুণ এক কীর্তি গড়েছেন বিলাল। ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে শিকার করলেন ৫ উইকেট। পাকিস্তানি এই অফ স্পিনারের বয়স ৩৩ বছর ১৩দিন।

এছাড়া পাকিস্তানের হয়ে অভিষেকে তার এমন কীর্তি জায়গা করে নিয়েছে তৃতীয় স্থানে। অভিষেকে সেরা ফিগারটি মোহাম্মদ জাহিদের। ১৯৯৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ রানে ৭ উইকেট নিয়েছেন জাহিদ। তার আগে ১৯৬৯ সালে মোহাম্মদ নাজির ৯৯ রানে ৭ উইকেট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। বিলাল আসিফ ৩৬ রানে নিয়েছেন ৬ উইকেট।

টেস্টে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ধস

দল             ওপেনিং জুটিতে সংগ্রহ      অলআউট         সাল          প্রতিপক্ষ

ভারত                         ১২৪                    ১৭০               ১৯৪৬        ইংল্যান্ড

নিউজিল্যান্ড                 ১০৭                    ১৫৮              ১৯৭৪         অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া                    ১৪২                    ২০২              ২০১৮        পাকিস্তান