টি-টোয়েন্টি সিরিজ খেলতে ত্রিপুরায় গেলো হুইল চেয়ার ক্রিকেট দল

 ছবি-২আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে অংশ গ্রহণ করতে ভারতের ত্রিপুরায় গেলো ব্রাহ্মণবাড়িয়ার ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১৬ সদস্যের হুইল চেয়ার ক্রিকেট দল।  তারা ভারত সফরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার লোকনাথ টেংকের পাড় ময়দানে তাদেরকে আনুষ্ঠানিক বিদায় জানান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ।

বিদায়কালে বাংলাদেশের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না ও দলের অধিনায়ক রকি আহমেদ জানান, আগরতলায় টি-টোয়েন্টি ফরম্যাটে তিনটি ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ জানান,আজকে প্রতিবন্ধী ক্রিকেটাররা দেশের বাইরে ভারতে খেলতে যাচ্ছে। আমি আশা করি তাদের এই খেলাধুলার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের পাশপাশি দেশের সুনাম বয়ে আনবে।