হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে লিস্টার মালিক ‍নিহত

লিস্টার মালিক ভিচাই শ্রীবদ্ধানাপ্রভ থাই ধনকুবের ভিচাই শ্রীবদ্ধানাপ্রভ মালিক হওয়ার পর আমূল পাল্টে গিয়েছিলো লিস্টার সিটি। যার ফল হিসেবে তারা জেতে ২০১৫-১৬ মৌসুমের শিরোপা। সেই মালিককে হারাতে হলো মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায়। তার সঙ্গে নিহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ শেষে এই হেলিকপ্টারে করে যাচ্ছিলেন ভিচাই শ্রীবদ্ধানাপ্রভ। তার সঙ্গে ছিলেন দুই স্টাফ, পাইলট ও সহ-পাইলট।

মারা গেছেন সঙ্গের এই চারজন।শনিবার হেলিকপ্টারটি কিং পাওয়ার স্টেডিয়ামের বাইরে আসার পর পরই আগুনের গোলার মতো বিধ্বংস্ত হয়। এমন মর্মান্তিক দুর্ঘটনায় থাই মালিক ভিচাই শ্রীবদ্ধানাপ্রভ সেখানে ছিলেন কিনা তা নিয়ে প্রথমে লুকোচুরি করেছিলো লিস্টার কর্তৃপক্ষ। যদিও শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে, তাদের থাই মালিকের নিহত হওয়ার কথা। ৬০ বছর বয়সী ভিচাই শ্রীবদ্ধানাপ্রভ চার সন্তানের জনক।

এদিকে এমন মর্মান্তিক দুর্ঘটনায় লিস্টার মালিকের মৃত্যুতে প্রিমিয়ার লিগ প্রধান থেকে শুরু করে ইংলিশ ক্লাবসহ ইউরোপীয় ক্লাবগুলো শোক প্রকাশ করে বিভিন্ন বিবৃতি দিয়েছে।

বিধ্বস্ত হেলিকপ্টার।ক্লাবটির অধিনায়ক ওয়েস মরগ্যান টুইট করে সমবেদনা জানিয়েছেন, ‘আমাদের চেয়ারম্যানের এমন মর্মান্তিক মৃত্যুর খবরটায় পুরোপুরি বিধ্বস্ত। তিনি এমনই একজন ছিলেন যাকে সবাই ভালোবাসতো, শ্রদ্ধা করতো।’ ক্লাবটির প্রাণভোমরা জেমি ভার্ডিও শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিলেন না, ‘ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আপনি আমার কাছে একজন লিজেন্ড, অসাধারণ একজন মানুষ যার হৃদয়টা বিশাল, যার আত্মায় সব সময় লিস্টার ক্লাবটি থাকতো।’-বিবিসি।