ডিসেম্বর ও জানুয়ারিতে আবুধাবি, শারজাহ ও দুবাইয়ে হওয়ার কথা ছিলো এই টুর্নামেন্ট। আইসিসির অনুমতি নেওয়া এই টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি থাকার কথা ৫টি। কিন্তু বাস্তবতা ভিন্ন হওয়ায় তারা নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না। এ নিয়ে আয়োজক আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আমিরাত ক্রিকেট বোর্ড ও পৃষ্ঠপোষক ওপিআইয়ের আলোচনার পর টুর্নামেন্টটি নির্ধারিত সময়ে মাঠে গড়ানো যাচ্ছে না।’
টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে ৫টি ফ্র্যাঞ্চাইজির জন্য আইকন ক্রিকেটার ঠিক করে রাখা ছিলো। এরা হলেন-এয়োইন মরগান, আন্দ্রে রাসেল, ডেভিড মিলার, শহীদ আফ্রিদি ও কুমারা সাঙ্গাকারা। উদ্বোধনী আসরটি শুরু হওয়ার কথা ১৯ ডিসেম্বর আর প্লেয়ার ড্রাফট হওয়ার কথা ১৮ নভেম্বর। এই টুর্নামেন্টে খেলতে সাকিব আল হাসানও এনওসি নিয়ে রেখেছিলেন বিসিবির কাছ থেকে। বর্তমান বাস্তবতায় তার খেলার সম্ভাবনা এখন সুতোর ওপর ঝুলে রইলো!-ক্রিকইনফো।