শেষ চারে মুখোমুখি পর্তুগাল-সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস-ইংল্যান্ড

drawঅনুষ্ঠিত হয়েছে উয়েফা নেশন্স লিগ সেমিফাইনাল ড্র। সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে আর পর্তুগাল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।

সেমিফাইনালের দুটি ম্যাচসহ ফাইনাল হবে পর্তুগালে। পর্তুগাল ও সুইজারল্যান্ডের সেমি অনুষ্ঠিত হবে ৫ জুন আর ইংল্যান্ড-নেদারল্যান্ডস মুখোমুখি হবে ৬ জুন।

আয়োজক পর্তুগাল লিগ এ- থেকে গ্রুপ ৩-এ ইতালি ও পোল্যান্ডকে পেছনে ফেলে সেমির টিকিট কাটে। আর সুইজারল্যান্ড মুখোমুখি লড়াইয়ে সেরা হওয়ায় গ্রুপে বেলজিয়ামকে টপকেই জায়গা পেয়েছে শেষ চারে। শেষ খেলায় তাদের হারায় ৫-২ গোলে।

অপর সেমিতে জায়গা পাওয়া ইংল্যান্ড গ্রুপে স্পেন আর ক্রোয়েশিয়াকে পেছনে ফেলেই সেরা হয়ে খেলতে যাচ্ছে সেমিতে। অথচ ক্রোয়েশিয়ার কাছেই রাশিয়া বিশ্বকাপের সেমিতে তারা হেরে গিয়েছিলো ২-১ গোলে। আর নেদারল্যান্ডস গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির সঙ্গে শেষ মুহূর্তের গোলে ২-২ গোলে ড্র করে কাটে সেমিফাইনালের টিকিট।