হিলিতে আলিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

হিলিমহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে উদ্বোধন হয়েছে আলিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট।

হিলির মংলা এলাকার মংলা সেবা সংঘের আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় মংলা বাজার সংলগ্ন মাঠে আলিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় সুধীজন ও জামিল মটর্সের সত্বাধিকারী জামিল পারভেজ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় সেখানে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় চেংগ্রাম ক্রিকেট একাডেমি ও নন্দিপুর ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চেংগ্রাম ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৭০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নন্দিপুর ক্রিকেট একাদশ ১৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৭১ রান করে। এতে নন্দিপুর ক্রিকেট একাদশ ৯ উইকেটে বিজয়ী হয়। খেলায় উপজেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করবে।