কেপ টাউনে প্রতারণার এমন কাণ্ড নাড়িয়ে দেয় অস্ট্রেলিয়ার ক্রিকেটকে। নিষেধাজ্ঞার কবলে পড়েন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তাদের মাঝে ব্যানক্রফট ৯ মাসের জন্য নিষিদ্ধ হন। স্মিথ যখন সপ্তাহ খানেক আগে জানালেন টেম্পারিং সংক্রান্ত কিছু তথ্য। তখন তার পথ ধরে বাকি তথ্য দিলেন ব্যানক্রফট। তবে তিনি জানালেন শুধু কাজটি বাস্তবে রূপ দেওয়ার বিষয়টিই মাঠে রূপ দেন দিয়েছেন, এর বাইরে আর কিছু জানা নেই তার, ‘ডেভ আমাকে এমনটি করতে পরামর্শ দিয়েছিলো। এর বাইরে আর কিছু জানি না। কারণ আমি দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে চেয়েছিলাম, যাতে দলের কাছে মূল্যায়নটা সেভাবে পাই।’
দলের সবার সঙ্গে খাপ খেতে আর সতীর্থদের শ্রদ্ধা আদায় করতেই ওয়ার্নারের কৌশলে হেঁটেছিলেন ব্যানক্রফট। তবে এমন কাণ্ড যে পরবর্তীতে তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিলো সেটাও তুলে ধরেন সাক্ষাৎকারে, ‘আমি তখন যেই মূল্যাবোধে বিশ্বাস করতাম তার উপরেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিলো। আমি আসলে দলের সঙ্গে মিশতে চেয়েছিলাম। যাতে করে সম্মানটা পাওয়া যায়। তবে এমন ভুলের মাশুল কতটা বড় তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বিছানায় শুতে গেলে তখন এমন বোধ করতাম আমি সবাইকে ছোট করেছি। মনে করতাম আমি পুরো দলকে ছোট করেছি।’
ওয়ার্নার তাকে প্ররোচিত করলেও কৃতকর্মের দায়টা অবশ্য নিজের কাঁধেই নিচ্ছেন ব্যাক্রফট, ‘আমি যা করেছি তার সব দায় সম্পূর্ণ আমার। তবে বাকি দায়িত্ব আমার নয়। আমি বলবো না আমি কোনও কিছুর শিকার। আমার ভিন্ন পথও খোলা ছিলো। আমি স্বীকার করি বড় একটা ভুল করেছি, যার নিয়ন্ত্রণটা আমার কাছেই ছিলো।’
৯ মাসের নিষধাজ্ঞা শেষে আগামী ৩০ ডিসেম্বর অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে ফিরছেন ব্যানক্রফট।