আগামী ৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। লঙ্কানদের বিপক্ষে এমন সিরিজে নতুন মুখও রেখেছে কিউইরা। উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফার্ট রয়েছেন স্কোয়াডে। তার আসাতে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত কিপার টম ল্যাথামকে। অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকেও বিশ্রাম দিয়েছে ম্যানেজমেন্ট।
নিশামের দীর্ঘদিন দলের বাইরে থাকার কারণ ফর্মহীনতা। তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকায় তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখানোতেই তার ওপর আস্থা রাখছেন তারা।
অপর দিকে ব্রেসওয়েল সম্প্রতি নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দারুণ পারফর্ম করায় তাকেও দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। ব্রেসওয়েল বল হাতে নেন ৮ উইকেট। ব্যাট হাতে দুটি দারুণ ইনিংসও উপহার দেন।
তাদের ফেরা প্রসঙ্গে ঘরোয়া লিগে দারুণ ফর্মের কথা তুলে ধরেন নির্বাচক গ্যাভিন লারসেন, ‘ডগ আর জিমি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে দেখিয়েছে। নিউজিল্যান্ডে ‘এ’ দলের হয়ে তারা দেখিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তারা প্রস্তুত।’
নিউজিল্যান্ড ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হ্যানরি, কলিন মুনরো, জেমস নিশাম, হ্যানরি নিকোলস, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর।