দুয়ো দিয়ে কোহলিকে আমন্ত্রণ জানানোর ভাষা ছিলো আবার অশালীন। তাই কোহলির প্রতি এমন আচরণ সহ্য হয়নি সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের।
কোহলিকে ঘিরে যেসব বাক্য বাণ ছুটেছে তা মোটেও প্রকাশযোগ্য নয়। স্বাভাবিকভাবেই স্বাগতিক দর্শকদের এমন আচরণে ফুঁসে উঠেছেন অস্ট্রেলিয়ার অনেকে। পন্টিংতো বলেই দিয়েছেন সফরকারী অধিনায়ককে পুরোপুরি অসম্মান দেখানো হয়েছে, ‘যদি দুয়ো দেয়া হয়েই থাকে সেটা পুরোপুরি অসম্মানজনক।’ পার্থেও এমনটা হয়েছিলো তার বেলায়। সেই ঘটনার রেশ টেনে পন্টিং বলেন, ‘পার্থেও একই কথা বলেছি। তাই সবাইকে বলবো কিছু সম্মান প্রদর্শন করো।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টসও মেনে নিতে পারেননি এমন আচরণ। কোহলির হয়েই বললেন, ‘সত্যি করে বলতে বিষয়টা মোটেও পছন্দ করিনি। আমরা সব সময় অস্ট্রেলিয়ানদের গর্বিত করে এমন বিষয় নিয়ে কথা বলি। সফরকারীদের সম্মান দেখানো সব কিছুর ঊর্ধ্বে।’
ধারাভাষ্যকার টিম ল্যান কোহলির হয়ে ব্যাট ধরলেন অজি দর্শকদের এমন আক্রমণে, ‘আমি অবশ্যই বলবো যেভাবে তাকে গ্রহণ করা হলো তা খুবই বাজে ছিলো। সে সফরকারীদের অধিনায়ক, তাকে এভাবে আমন্ত্রণ জানানো কোনও শ্রেণির মধ্যেই পড়ে না। সে কোনও ভুল কিছু করেনি।’