৩৫ বছর বয়সী অফস্পিনার শিলিংফোর্ড প্রথমবার নিষেধাজ্ঞা পান ২০১০ সালের ডিসেম্বরে। পার্থে অবৈধ হওয়ার পর বোলিংয়ে নিষিদ্ধ হন। এরপর অ্যাকশন শুধরে ২০১১ সালে খেলার অনুমতি পেলেও ২০১৩ সালে আবারও একই কাণ্ড ধরা পড়লে তার অ্যাকশন বৈধতা হারায়। নিউজিল্যান্ড সফরে দেখা যায় তার দুসরা আর অফস্পিনে কনুই বক্রতা সীমা ছাড়িয়ে যায়। এমন ঘটনার পর আবার ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে একই ঘটনায় নিষেধাজ্ঞা প্রাপ্ত হলেন। চার দিনের টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে তার অ্যাকশন সন্দেহের চোখে পড়ে যায়। স্বাধীনভাবে তার অ্যাকশন পরীক্ষার পর বোর্ড জানায় নির্ধারিত ১৫ ডিগ্রি ছাড়িয়ে যায় শিলিংফোর্ডের ডেলিভারি।
২০১০ সালে অভিষেক হওয়া শিলিংফোর্ড ক্যারিবীয়দের হয়ে খেলেছেন ১৬টি টেস্ট। ৩৪.৫৫ গড়ে তার উইকেট ৭০টি।