ইভান্সের সেঞ্চুরিতে রাজশাহীর সংগ্রহ ১৭৬

50018858_2145111042485974_4068535963024883712_oবিপিএলের ফিরতি ঢাকা পর্বে এসে বড় স্কোরের দেখা পেলো রাজশাহী কিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩ উইকেটে ১৭৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মিরাজের দল। যা এখন পর্যন্ত তাদের দলীয় সর্বোচ্চ সংগ্রহ।

টস জিতে বোলিং নিলেও রাজশাহীর রান চাকা আটকে রাখতে ব্যর্থ হয়েছে কুমিল্লা। শুরুতে ২৮ রানে তিন উইকেট তুলে নিয়ে প্রথম ১০ ওভারে তাদের বেঁধে রাখার চেষ্টায় সফল ছিলেন কুমিল্লার বোলাররা। ওপেনার শাহরিয়ার নাফীস, মেহেদী মিরাজ ও মার্শাল আইয়্যুবরা বিদায় নিলে শ্লথ ছিলো রানের গতি। তবে অপর প্রান্ত আগলে ছিলেন লরি ইভান্স। রায়ান টেন ডেসকাটকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে হাত খুলে মেরেছেন। শেষ দিকে ঝড়ো গতিতে ব্যাট চালিয়ে রান তুলেছেন।  

এই রান তোলার ভঙ্গিতে এবারের মৌসুমের প্রথম সেঞ্চুরিও তুলে নিয়েছেন ইভান্স। ৬২ বলে ১০৪ রানে ছিলেন অপরাজিত। তার ইনিংসে ছিলো ৯টি চার ও ৬টি ছয়। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ স্কোর ও প্রথম সেঞ্চুরি। অপর দিকে সঙ্গী ডেসকাটও ছিলেন আগ্রাসী। ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলেন ডেসকাট। তার ইনিংসে ছিলে ২টি চার ও ৩ ছয়।

কুমিল্লার পক্ষে দুটি উইকেট নেন লিয়াম ডসন।