হিলির চেকপোস্ট সড়কের মুন্সি পরিবারের আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে প্রবীণ ক্রীড়াবিদ কাজী সিরাজুল ইসলাম ও ক্রীড়াবিদ এজাজ হোসেন চৌধুরী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় চেচড়া ক্রিকেট একাডেমি ও মুন্সিপাড়া ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হিলির মুন্সিপাড়া ক্রিকেট একাদশ নির্ধারিত ১০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৭৭ রান করে। জবাবে চেচড়া ক্রিকেট একাডেমি পরে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১০ ওভারে করে ৬০ রান। এতে ১৭ রানের জয়ে হিলির মুন্সিপাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।