দারুণ শুরুর পর বাংলাদেশের ছন্দ পতন

i (1)হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাসী সূচনা করলেও তিন উইকেট হারিয়ে ছন্দ পতন ঘটেছে বাংলাদেশের। তৃতীয় দিনে দ্বিতীয় সেশন পর সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। বাংলাদেশ পিছিয়ে ৩৭১ রানে।

অবশ্য ৮৮ রানের ওপেনিং জুটির দারুণ শুরুর ইতি ঘটে সাদমান ইসলাম ৩৭ রানে নেইল ওয়াগনারের শর্ট বলে ক্যাচ দিয়ে ফিরলে। একই রকম শর্ট বলে বিপদে ফেলে দিয়েছিলেন তামিমকেও। ১৩তম ওভারে শর্ট বলে টপ এজ হয়ে বল তুলে দিয়েছিলেন। ফিল্ডার কাছে না থাকায় বেঁচে যান তামিম। সাদমানের পর মুমিনুলও ফিরে যান শর্ট লেন্থের বলে। বোল্টের বলে স্লিপে ক্যাচ দিয়ে এই ইনিংসেও ব্যর্থ হলেন মুমিনুল। ব্যর্থতার মিছিলে এরপর যোগ দেন মিঠুন। বোল্টের বলেই শূন্য রানে ফেরেন সাজঘরে।

এর আগে বিনা উইকেটে ৫৬ রান তুলে চা পানের বিরতি যায় বাংলাদেশ। শুরুতে তামিম ছিলেন স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে। বিরতির পর তুলে নিয়েছেন ২৬তম হাফসেঞ্চুরি। ব্যাট করছেন ৫৪ রানে। নতুন নামা মিঠুন রানের খাতা খোলেননি।

তার আগে তৃতীয় দিনেও আধিপত্য ধরে রেখে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৪ রানের জবাবে রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। এদিন প্রায় দুই সেশন ব্যাট করে দ্বিতীয় সেশনে ৪৮১ রানে এগিয়ে থেকে তারা ৬ উইকেটে ৭১৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।

সেডন পার্কে বেশ কিছু রেকর্ড গড়েছেন ডাবল সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন। ভেন্যুর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহটা এখন তার দখলে। অপরাজিত ছিলেন ২০০ রানে। এদিন লাঞ্চের পর দ্রুততম গতিতে রান তুলেছেন তিনি। ২৫৭ বলের ইনিংসে ছিলো ১৯টি চার। অপর দিকে কলিন ডি গ্র্যান্ড হোম ছিলেন আরও বিধ্বংসী। চার ছয় মেরে ৫৩ বলে অপরাজিত ছিলেন ৭৬ রানে। কেন উইলিয়ামসনের ব্যাটিং বীরত্বেই আবার এই ভেন্যুর সর্বোচ্চ রানের দলীয় ইনিংসটিও গড়েছে নিউজিল্যান্ড। অপর দিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্টে ৬০০০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সেঞ্চুরি তুলে।