বোল্টের জোড়া আঘাতে ফিরলেন তামিম-মুমিনুল

286560ওয়েলিংটনে ৬ উইকেটে ৪৩২ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ২২১ রানের লিড পেয়ে দ্রুত বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর ফায়দাটা তারা নিয়ে নিয়েছে শেষ সেশনে। বোল্টের জোড়া আঘাতে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ।
প্রথম ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন প্রথম টেস্টে আলো ছড়ানো তামিম ইকবাল। নতুন নামা মুমিনুল হক ফিরে গেলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ২০ রান।

ব্যাট করছেন সাদমান ইসলাম।  ট্রেন্ট বোল্টের বলে পুরোপুরি পরাস্ত হয়ে তামিম ফিরেছেন ৪ রানে। মুমিনুল কিছুক্ষণ থিতু হওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন আবার। বোল্টের সুইং করা বলে স্লিপে সাউদিকে ক্যাচ দিয়ে ফিরে যান ১০ রান করে। 

তার আগে চতুর্থ দিনটা দাপটের সঙ্গেই শেষ করেছে নিউজিল্যান্ড। রস টেলরের ডাবল সেঞ্চুরি ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৩২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে তারা।