ফ্লেমিং নিজেও এই ক্লাবের হয়ে সাফল্য ভরা কয়েকটি বছর কাটিয়ে বেশ তৃপ্ত। তবে তিনি জানালেন নতুন কাউকে সুযোগ দিতে দায়িত্ব ছাড়তে চাইছেন তিনি, ‘আমার মনে হয়েছে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। যাতে করে অন্য কেউ এখন ক্লাবটাকে সামনে নিয়ে যেতে পারে।’
তিনি নিজেও মনে করেন ক্লাব এই মুহূর্তে ভালো অবস্থানে রয়েছে, ‘ক্লাবটি এখন ভালো অবস্থায় আছে। এই মৌসুমই তার প্রমাণ।’
এই বছর দারুণ পারফর্ম করেও শিরোপা বঞ্চিত হয়েছে মেলবোর্ন স্টার্স। ফাইনালে অল্পের জন্য তারা ১৩ রানে হেরে গেছে মেলবোর্ন রেনেগেডসের কাছে।
অবশ্য দলটির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় কর্তৃপক্ষও খুব সন্তুষ্ট ফ্লেমিংয়ের ওপর। তাই তাকে আন্তর্জাতিক ট্যালেন্ট অ্যাডভাইজার হিসেবে রেখে দেওয়া হচ্ছে।