শুরুতে টস জিতে ইউল্যাব ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। ২ ওভার বাকি থাকতে সবগুলো উইকেট হারিয়ে ইউআইইউ ১০৭ রান সংগ্রহ করে। ফলে ইউল্যাব ৬৩ রানের বিশাল জয় পায়। ইউল্যাবের হয়ে আনজুম আহমেদ জেসি ৩১ বলে ৫৫ রান করেন এবং ৪ ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। টানা ৪ ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন জেসি। এই জয়ের ফলে ইউল্যাব গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
দিনের অপর ম্যাচে টসে জিতে আইইউবি ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ২০ ওভারে ৯ উইকেট ১৬৪ রান সংগ্রহ করে। ২ ওভার ২ বল বাকি থাকতে সবগুলো উইকেট হারিয়ে বিইউবিটি সংগ্রহ করে ১১৬ রান। ফলে ৪৮ রানের জয় পায় আইইউবি। আইইউবি-এর হয়ে আমান উল্লাহ ৫২ বলে ৯১ রান করে ম্যাচ সেরা হন।
প্রথম রাউন্ড শেষে বিজয়ী চারটি দল ফাইনালে ওঠার জন্য ২৮ মার্চ থেকে সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। আর ১ এপ্রিল অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা আর রানার্স আপ দল পাবে ৩০ হাজার টাকা।