সাকিবহীন সানরাইজার্সের লক্ষ্য ১৯৯

সেঞ্চুরি হাঁকিয়েছেন সানজু স্যামসনআইপিএলে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে আর সুযোগ হয়নি তার। কেন উইলিয়ামসন চোট থেকে ফেরায় ছিটকে গেলেন শুক্রবার। সাকিবহীন এই ম্যাচে টস জিতে রাজস্থান রয়্যালস ২ উইকেটে ১৯৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে তাদের বিপক্ষে।

সাকিব না থাকায় বাড়তি স্পিনার নিতে হয়েছে তার দলকে। ব্যাটসম্যান দীপক হুদার বদলে সুযোগ পান বাম হাতি স্পিনার শাহবাজ নাদিম।

দুটি দলই প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট শুরু করেছে। তাই জয়ের প্রত্যাশা দুই দলেরই। রাজস্থান ১৫ রানে একটি উইকেট হারিয়ে হোঁচট খেয়ে শুরু করেছিলো। তবে তারা বড় সংগ্রহ পেয়েছে অধিনায়ক আজিঙ্কা রাহানে ও সানজু স্যামসনের ঝড়ো ব্যাটিংয়ে।

ওপেনার রাহানে ৪৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় বিদায় নেন ৭০ রানে। অপর দিকে তাণ্ডব চালিয়েছেন স্যামসন। ৫৫ বলে ১০২ রানে ঝড় তুললে অসহায় ছিলো সানরাইজার্স। ১০টি চার ও ৪টি ছক্কা মেরে সমৃদ্ধ করেছেন স্কোরবোর্ড। অপরাজিত ছিলেন ১০২ রানে। একটি করে উইকেট নেন রশিদ খান ও শাহবাজ নাদিম।