পঞ্চম ওয়ানডের আগে এমন কাণ্ড করেন উমর আকমল। টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে বের হয়েছিলেন কনসার্টে অংশ নেবেন বলে। সফরে সাধারণত হোটেলে থাকাই নিয়ম। এমন শৃঙ্খলা ভাঙার পর আকমল নিজের কৃতকর্ম স্বীকার করে নিয়েছেন। পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান জানিয়েছেন, ‘আমার খুব ভালো লাগছে এই ভেবে যে আকমল তার ভুল বুঝতে পেরেছে। তার বিরুদ্ধে আনা শাস্তি সে স্বীকার করে নিয়েছে, একই সঙ্গে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছে।’
অবশ্য এমন বেয়াড়া স্বভাব নতুন নয় উমর আকমলের। দুই বছর জাতীয় দলের বাইরে ছিলেন শুধু মাত্র হেড কোচ মিকি আর্থারের সঙ্গে সাপে নেউলে সম্পর্কের কারণে।
একটা সময় তার আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ ভাবা হচ্ছিলো। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় পুনরায় ফিরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে। তাতে কোচের সঙ্গে সম্পর্ক জোড়া লাগারই আভাস মিলেছে। তাতেও অবশ্য পুরনো স্বভাব আর ছাড়তে পারলেন কই!