বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৭

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। এবার নারী দলও অজিদের মুখোমুখি হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক সোফি মলিনিউ মনে করছেন, অক্টোবরে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলবে বাংলাদেশের মেয়েরা। ফলে সিরিজে সফরকারীদের হালকাভাবে নিচ্ছেন না তারা। 

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ পুরুষ দল প্রথম টেস্ট জয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজটি ড্র করে অস্ট্রেলিয়া। এই নৈপুণ্য বাংলাদেশের পক্ষ থেকে আসা হুমকির একটি বড় স্মারক হিসেবে কাজ করেছে। অস্ট্রেলিয়ার নারী দলও আগামী ৯, ১১ এবং ১৪ অক্টোবর ব্রিসবেনে বাংলাদেশের মুখোমুখি হতে প্রস্তুত।

অস্ট্রেলিয়া যদিও স্পষ্ট ফেভারিট হিসেবে ওয়ানডে সিরিজ শুরু করবে, কিন্তু মলিনিউ বিশ্বাস করেন যে টেস্টের এই ফলাফল একটি সময়োপযোগী স্মারক, যা দেখায় যে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

ডিজেন ডট নিউজ এর বরাত দিয়ে অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি এটাই ক্রিকেট, তাই না? যেকোনো দিন যেকোনো কিছু ঘটতে পারে এবং এটি সম্ভবত সবার জন্যই একটি মনে করিয়ে দেওয়ার মতো বিষয় যে, খেলাধুলা ঠিক এটাই উপহার দেয়।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে তিনি বলেছেন, ‘এটি দেখা সত্যিই দারুণ ছিল এবং আমি মনে করি সিরিজটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, যেটিতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ উভয় দেশেরই অগণিত দর্শকের নজর ছিল। তাই হ্যাঁ, আমি নিশ্চিত আমাদের এই সিরিজের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না এবং এখানে সেটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

মলিনিউ স্বীকার করেছেন যে, বাংলাদেশ সব সময়ই ভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তার ভাষায়, ‘বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এটি কেবল এটাই প্রমাণ করে যে, বাংলাদেশে নারীদের খেলা কতটা এগিয়ে চলেছে, ফলে আজ এখানে আমাদের নিজেদের কন্ডিশনে তারা এসে খেলতে পারছে। আমি মনে করি এটি আমাদের উভয়ের জন্যই একটি অত্যন্ত রোমাঞ্চকর সিরিজ হতে চলেছে এবং আশা করি দর্শকরা মাঠে আসবেন এবং এটি একটি দারুণ লড়াই হবে।’

এ সময় বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন মলিনিউ। যে কারণে অস্ট্রেলিয়াকে প্রস্তুতিতে কিছু পরিবর্তন আনতে হবে বলেও জানান তিনি। বিশেষ করে বাংলাদেশের বোলিং আক্রমণকে মাথায় রেখে, যা মূলত স্পিন এবং পেসের বৈচিত্র্যের ওপর বেশি নির্ভরশীল।

তার ভাষায়, ‘আমি মনে করি এমন অনেক বিষয় রয়েছে যা নিয়ে আমাদের কাজ করতে হবে। তারা অত্যন্ত দক্ষ দল। বোলিংয়ের দিক থেকে যদি বলি, সেখানে পেস কমিয়ে বল করার প্রবণতা অনেক বেশি থাকে। আমি জানি আমরা সাধারণত ব্যাটে বলের গতি বেশি পেতেই অভ্যস্ত, তবে তাদের দলে কিছু মানসম্মত স্পিনার রয়েছে যাদের নিয়ে আমাদের হোমওয়ার্ক করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা তাদের জন্য প্রস্তুত আছি। তারা খুব দক্ষও বটে। আমি মনে করি তাদের বিপক্ষে আমাদের খুব ভালো বোলিং করতে হবে।’

মিলিনিউ এ সময় বিশেষভাবে বাংলাদেশের পেসার মারুফা আক্তারের কথা উল্লেখ করেছেন, ‘সে খুবই দক্ষ এবং আবারও বলছি, আমাদের তাকে নিয়ে হোমওয়ার্ক করতে হবে। গত দুই-তিন বছরে আমরা তাদের বিপক্ষে কিছুটা হলেও খেলেছি, তাই সেখান থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। তবে হ্যাঁ, একই সাথে আমাদের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলাটা একটু আলাদা হবে এবং ওই অনুযায়ী আমাদের মানিয়ে নিতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
মালয়েশিয়াকে সমীহ বাংলাদেশের, সালাউদ্দিন বললেন ‘অঘটন ঘটতে পারে’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময় জানালেন কোহলি
এশিয়ান গেমস ক্রিকেটে শেষ আটে প্রতিপক্ষ পেলো বাংলাদেশ 
সর্বশেষ খবর
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৬ জন কারাগারে
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৬ জন কারাগারে
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী