হিলির ঐতিহ্যবাহী নবারুন পাঠাগার ও ক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুক্তিযোদ্ধা ক্রিকেট একাদশ। তাতে তারা সবগুলো উইকেট হারিয়ে ১৪ ওভারে ৭৪ রান তোলে।
জবাবে পরে ব্যাট করতে নেমে দুরন্ত গাজীর মোড় ক্রিকেট একাডেমি ৪ উইকেট হারিয়ে ৯ ওভারে জয় তুলে নেয়। ৩৬ রান করে দুরন্ত গাজীর মোড় ক্রিকেট একাডেমির হয়ে ম্যাচ সেরা রাব্বি। সিরিজসেরা একই দলের মুরাদ মুন্সি।
খেলা শেষে রাত ৮টায় নবারুন ক্লাব ও পাঠাগার প্রাঙ্গনে ক্রিকেট, ব্যাডমিন্টন ও ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।