এমন ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা এ নিয়ে পূর্ণ তথ্য মেলেনি কোচ ক্লপের কাছ থেকে। সংশয় যে কিছুটা রয়ে গেছে তা বোঝা গেলো ইয়ুর্গেন ক্লপের কথা থেকে, ‘আমাদের আরও দেখতে হবে। সে মাথায় আঘাত পেয়েছে।’ তবে অবস্থা যে খুব একটা গুরুতর এমনটা বোঝা যায়নি তার কথায়। তবে বিস্তারিত পরীক্ষার পরই পর্যবেক্ষণ জানানোর কথা বললেন তিনি, ‘ও লকার রুমে বসেই খেলা দেখেছে। তবে সে ঠিক আছে। আমাদের আরও কিছু পরীক্ষা করে দেখতে হবে।’
সালাহর ইনজুরি নিয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও অ্যাটাকিং মিডফিল্ডার ফিরমিনো যে ছিটকে গেছেন তা নিশ্চিত। ফিরমিনোর গ্রোয়িন ইনজুরি নিয়ে ক্লপ জানান, ‘শনিবারের ম্যাচে তাকে রাখা হয়নি। আর মঙ্গলবারের ম্যাচেও তাকে পাওয়া যাচ্ছে না। বাকি যেসব বিষয় আছে সেগুলো দেখে জানা যাবে।’
৩-২ গোলে জয়ের দিনে একটি গোল ছিলো সালাহর। তার মৌসুমের ২৬তম গোলেই ২-১ স্কোর লাইন হয়ে যায় রেডদের। তবে দ্বিতীয়ার্ধেই ২-২ এ সমতা ফেরায় নিউক্যাসল।
বিপত্তিটা বাধে এর কিছুক্ষণ পর গোল অভিমুখে দৌড়ে যাওয়ার সময়। বল দখলে নিতে আসা নিউক্যাসল গোলকিপার মার্টিন ডুবরাভকার সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান সালাহ। তাতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। শেষ দিকে তার বদলে আসা ওরিগির নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।