ইনিংসে ওভারের শুরুটা করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ভারতের সংগ্রহ এক ওভারে বিনা উইকেটে ৪ রান।
শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তি দেখিয়েছেন মাশরাফি। বেশ কিছুদিন কাভারে ঢেকে থাকায় কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে ধারণা বাংলাদেশ অধিনায়কের। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও টস জিতলে বোলিং নিতেন বলে জানিয়েছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে ভারত। প্রথম ম্যাচে ভারত ৩৯.২ ওভারে গুটিয়ে যায় ১৭৯ রানে। জবাবে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
তার ওপর চোট শঙ্কাও রয়েছে বিরাট কোহলির দলে। কাঁধের চোটে ভুগছেন কেদার যাদব। দলে ফিরেছেন বিজয় শঙ্কর।