মোস্তাফিজের ফুলার লেন্থের বল কোনাকুনি ভেতরে ঢুকে পড়লে পরাস্ত হন ধাওয়ান। বিদায় নেন ১ রানে। শুরুতে মাত্র দুই বল পর হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় আধা ঘন্টার মতো। তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি মুর্তজা। ক্রিজে আছেন বিরাট কোহলি (২০) ও রোহিত শর্মা (১৮)।
কার্ডিফে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তি দেখিয়েছেন মাশরাফি। উইকেট বেশ কিছুদিন কাভারে ঢেকে থাকায় কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে ধারণা বাংলাদেশ অধিনায়কের।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও টস জিতলে বোলিং নিতেন বলে জানিয়েছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে ভারত। প্রথম ম্যাচে ভারত ৩৯.২ ওভারে গুটিয়ে যায় ১৭৯ রানে। জবাবে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
তার ওপর চোট শঙ্কাও রয়েছে বিরাট কোহলির দলে। কাঁধের চোটে ভুগছেন কেদার যাদব। দলে ফিরেছেন বিজয় শঙ্কর।