ব্রেক্সিটের দুঃখ ভুলতে উদ্বোধনী ম্যাচে থেরেসা মে!

মাঠের স্ট্যান্ডে উপস্থিত থেরেসা মে।ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় গ্লানি আছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের। আগামী জুনেই পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এই নেতা। গত সপ্তাহে আগেবঘন পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দিয়ে সেই দুঃখ ভুলতে আজ ওভালে অন্যরকম আবহে নিজেকে জড়িছেন মে। দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ দেখতে আচমকাই ওভালের মাঠে উপস্থিত হন তিনি।

ব্রেক্সিট গণভোটের রায় অনুযায়ী, ২০১৯ সালের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগের কথা ছিল যুক্তরাজ্যের। কিন্তু থেরেসা মে তিন দফায় চেষ্টা করেও তা হাউস অব কমন্সে পাস করাতে পারেননি। সেই গ্লানি থেকে উত্তরণের পথ খুঁজতেই হয়তো বিনোদনের পেতে বেছে নেন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে।

অবশ্য থেরেসা মের তা ছিলো অঘোষিত এক সফর। তার মূলত ছাত্রদের নিয়ে এক জায়গায় ভাষণ দিতে যাওয়ার কথা ছিলো। সেখানে যাওয়ার পূর্বে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট  থেকে ২ মাইল দূরে থাকা ওভাল ক্রিকেট গ্রাউন্ডে হুট করেই চলে আসা। ব্রিটিশ এই নেতা স্ট্যান্ডে থেকে খেলা উপভোগ করেছেন বেশ স্বাচ্ছন্দ্যেই।-রয়টার্স।